শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ইরানে করোনার তৃতীয় ঢেউ, স্কুল-মসজিদ ফের বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসের তৃতীয় ধাক্কা লেগেছে ইরানে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল, মসজিদ, ইউনিভার্সিটি, বিউটি সেলুন, ক্যাফে, জিম, মিউজিয়াম, থিয়েটার এবং সুইমিংপুল আগামী ১০ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ৩১টি প্রদেশের মধ্যে ২৫ প্রদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। তেহরানে বিউটি সেলুন, টি-হাউস, সিনেমা হল, লাইব্রেরি এবং ফিটনেস ক্লাব আরও এক সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

দেশটিতে থাকা উচ্চমাত্রার ঝুঁকি সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং যেখানে স্বাস্থ্য বিধি ভঙ্গ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে পুলিশ।

রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত জানিয়েছেন, একদিনে ৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে ৬ লাখ ২০ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হলেন। এছাড়া এদিন ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD