শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইসরাইলি হামলা থামাতে বিশ্ব নেতাদের প্রতি সালাহর আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার থেকে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের ৯ শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা থামাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের ‘ক্ষমতার মধ্যে সবকিছু’ করার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

মঙ্গলবার দিবাগত রাতে এক টুইটার বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটে মিশরীয় ফুটবল আইকন লেখেন, ‘আমি বিগত ৪ বছর ধরে যে দেশে বসবাস করছি তার প্রধানমন্ত্রীসহ (বরিস জনসন) সকল বিশ্ব নেতাকে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের নিরপরাধ মানুষ হত্যা ও তাদের ওপর সহিংসতা তাৎক্ষণিক বন্ধের জন্য আপনাদের ক্ষমতার মধ্যে যা করার সব করুন। যথেষ্ট হয়েছে, যথেষ্ট।’

এর আগে জেরুজালেমের আল আকসা মসজিদের সামনে তোলা তার একটি ছবি টুইটারে প্রোফাইল ফটো হিসেবে শেয়ার করেন মিশরের এই তারকা ফুটবলার।

মোহামেদ সালাহর মতো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে টুইট করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ।

সোমবার ভোরে আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন তিনি।

বিশ্বফুটবলের এই দুই তারকা ছাড়াও ইসরাইলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাবের ফুটবলাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD