মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ জুন ইরানি হামলায় প্রাণহানির ওই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

ওই শোধনাগারটি ইসরায়েলি কোম্পানি বাজান গ্রুপের বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োম।

হামলায় নিহত ৩ জনের মরদেহ শোধনাগারটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে বাজান গ্রুপ জানিয়েছে, হামলার পর শোধনাগারটির যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় শোধনাগারটির আনুমানিক ১৫ থেকে ২০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা গত চার দশকেরও বেশি সময় ধরে। এই শত্রুতার প্রধান কারণ, আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমানা প্রতিনিয়ত লঙ্ঘনের মাধ্যমে ক্রমশ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ইসরায়েলের দখল করতে থাকা।

সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত হয়েছে। ‘ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়’— দাবি করে গত ১২ জুন দেশটির পরমাণু স্থাপনা ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। এ অভিযানে ইরানের নাতাঞ্জ, ফার্দো এবং ইসফাহান শহরের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই তিন শহরেই ছিল।

পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘাইসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলের বিমান অভিযানে।

প্রায় ১২ দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান-ইসরারয়েল। সেই যুদ্ধবিরতির এক সপ্তাহ আগে এই হামলা চালিয়েছিল ইরান।

সূত্র : মেহের নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD