বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্থাপন সময়ের ব্যাপার: ট্রাম্পের জামাতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জেরাড কুশনার বলেছেন, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মুখিয়ে আছে। তবে এমনটা ‘কবে’ ঘটবে তা জানাননি তিনি। খবর মিডল ইস্ট মনিটরের।

নিউজউইককে দেয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, বহু দেশ আমিরাত-ইসরায়েলের চুক্তির দিকে গভীরভাবে নজর রাখছে। এটা কীভাবে মানুষজন নেয়, তা দেখছে তারা। এই অঞ্চলের তরুণরা এই সম্পর্কের বিষয়ে খুবই উত্তেজিত। কিন্তু বয়োজ্যেষ্ঠদের মধ্যে কিছু সদস্য এখনও নস্টালজিয়ায় ভুগছেন এবং কোনও ঝুঁকি নিতে চান না।

তিনি বলেন, তবে বাস্তবতা হচ্ছে এদের মধ্যে অধিকাংশ দেশই তাদের অর্থনীতি এগিয়ে নিতে চায়। তারা বুঝতে পেরেছে নিজেদের এটা বঞ্চিত করলে তারা ইরানের খেলায় তারা জড়িয়ে যাবে, যেখানে তাদের ইচ্ছা একটি ভঙ্গুর এবং গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্য।

কুশনার দাবি করেন যে, উপসাগরীয় দেশগুলোর নেতারা ‘ফিলিস্তিনের নেতৃত্ব নিয়ে হতাশ হয়ে পড়েছে’। তাই তারা আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিকের বিষয়ে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে এই শান্তিচুক্তি সই হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD