শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইসরায়েলে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

ইসরায়েলে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও উদ্বেগের কিছু দেখা যায়নি। ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট মিলে নতুন এই ভ্যারিয়েন্টটি তৈরি হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘বিশ্বজুড়ে এই ভ্যারিয়েন্টটি এখনও অপরিচিত। সম্মিলিত রূপের ভ্যারিয়েন্টটিতে আক্রান্তদের জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো হালকা উপসর্গে ভুগছিল এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই।’

ইসরায়েলের মহামারি মোকাবিলা ইউনিটের প্রধান সালমান জারকা বলেছেন, ‘সম্মিলিত ভ্যারিয়েন্টের ঘটনাটি সুপরিচিত। এই পর্যায়ে, এটি গুরুতর পর্যায়ে নিয়ে যেতে পারে কিনা সে ব্যাপারে আমরা চিন্তিত নই।’

প্রসঙ্গত, ইসরায়েলের ৯২ লাখ জনগোষ্ঠীর মধ্যে ৪০ লাখেরও বেশি করোনাভাইরাসের তিন ডোজ টিকা পেয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD