বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইয়াবাসহ জামাই-শ্বশুর আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন সম্পর্কে শ্বশুর ও জামাই। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক দুইজন হলো- নগরের চকবাজার জয়নগর ১ নম্বর লেইন সর্দার বাড়ির বশির আহম্মদ ছেলে সাব্বির আহাম্মদ রনি (৩৯) এবং জামালপুর জেলার ঝাউগরা বাজার এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. সজীব (৩৪)। সাব্বির আহাম্মদ রনি ও মো. সজীব বর্তমানে মুরাদপুর হামজারবাগ মাজার গলি এলাকায় ভাড়ায় থাকেন। সাব্বির আহাম্মদ রনি মো. সজীবের মামা শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাব্বির আহাম্মদ রনি ও মো. সজীব নামে দুইজনকে আটক করা হয়েছে। সাব্বির আহাম্মদ রনি মো. সজীবের মামা শ্বশুর। তারা কেকের প্যাকেটের ভেতর করে ইয়াবা নিয়ে আসছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD