শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদযাত্রার ৩য় দিনেও দেরিতে ছাড়ল ট্রেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ট্রেনের টিকেট কাটার দীর্ঘ অপেক্ষা শেষ হলেও থামেনি ভোগান্তি। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে তারা প্লাটফর্মে ভিড় করছে। সকাল ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেসের আসার কথা থাকলেও সেটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে এসেছে। ফলে এ ট্রেনে যেসব যাত্রীরা ভ্রমণ করবেন তারা সকাল থেকে স্টেশনে গিয়ে ভিড় জমায়।

এছাড়া রংপুর এক্সপ্রেসও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসায় যাত্রীদের চাপ বাড়ে। অনেকে দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষার পরও ট্রেন আসায় স্বস্তি প্রকাশ করেন।

তাছাড়াও ধারণক্ষমতার থেকে অতিরিক্ত যাত্রী উঠছে প্রায় প্রতিটি ট্রেনেই। গত কয়েকদিনে যারা নানাভাবে চেষ্টা করেও টিকেট সংগ্রহ করতে পারেননি, তারা বিনা টিকেটেই উঠেছেন ট্রেনে। এতে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে শিশু-নারীসহ বয়স্ক যাত্রীদের। এর সাথে যুক্ত হয়েছে শিডিউল বিপর্যয়। তবুও ঈদযাত্রায় নাড়ির টানে বাড়ির পথে রওনা হওয়ার উচ্ছ্বাস আছে যাত্রীদের।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, “আজকে ১২২টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। তাছাড়া ৪টি স্পেশাল ট্রেন রয়েছে। ট্রেন বিলম্বের বিষয়টি মিনিমাইজ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধানও হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD