বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল কাতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

কাতারে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, জিলহজ মাসের হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সংবাদমাধ্যম কাতার ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে। সে হিসাবে ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

প্রতিষ্ঠানর নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি জানান, জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে শনিবার রাত ১১টা ২ মিনিটে, দোহা সময় অনুযায়ী। তবে ওইদিন সূর্যাস্তের সময় কাতারসহ আরব অঞ্চলের অনেক দেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও জানান, চাঁদ দেখার বিষয়টি শেষ পর্যন্ত আবহাওয়া ও দৃশ্যমানতার ওপর নির্ভর করবে। তাই ইসলামী মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ঈদুল আজহার তারিখ সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। তাই জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসে সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমে।###

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD