শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঈদের আগেই ৬টি সিনেমা বানাবেন মাহফুজুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

আগামী ঈদুল ফিতরের আগেই ছয়টি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ড. মাহফুজুর রহমান। শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ৮ নম্বর ফ্লোরে এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ চুক্তি স্বাক্ষর ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। ‘চলচ্চিত্রের সম্ভাব্য সুদিনে আসুন মিলনের বন্ধনে এক হই’―এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথমবারের মতো সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতে হাত বাড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ কাজে সংগঠনটি পাশে পেয়েছে এটিএনকে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ড. মাহফুজুর রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোকসমাগম হতো। সব সময় শিল্পীদের পদচারণে মুখর ছিল এই প্রাঙ্গণ। কিন্তু এখন এখানে ভূতুড়ে একটা পরিবেশ। কাজ না থাকায় কত লোক যে বেকার হয়ে গেছে তার হিসাব নেই।

আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আমরা আগের মতো ফিরিয়ে আনতে চাই। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি, আগামী ঈদুল ফিতরের আগে আমি ছয়টি সিনেমা নির্মাণ করব। এ জন্য পরিচালক সমিতির সাথে আজ চুক্তিবদ্ধ হয়েছি।

তিনি আরো বলেন, “এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি বেশির ভাগ সুপারহিট হয়েছে। ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘সাবধান’ তার মধ্যে অন্যতম। এরপর সিনেমায় ধস নামা শুরু হয়। ভালো সিনেমা হওয়ার পরও দেখা যায় সিনেমা হলে লোক হয় না। তবে গত ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তাতে বোঝা যাচ্ছে চলচ্চিত্রের অবস্থা আবার ফিরবে।

চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল, পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর, অভিনয়শিল্পী সোহেল রানা, অরুণা বিশ্বাস, রোজিনা, নিরবসহ আরো অনেকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD