শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :

ঈদের নাটকে মোশাররফ করিম ও তানজিন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

পুরোদমে চলছে ঈদের নাটকের শুটিং। প্রায় সব তারকাশিল্পী বর্তমানে ঈদের কাজই করছেন। সম্প্রতি এমনই একটি নাটকে জুটি বেঁধেছেন সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তানজিন তিশা। নাটকের নাম ‘শেষটা আমার ছিল’।

এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। পরিচালনা করেছেন সাগর জাহান। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আশরাফুল চঞ্চলের স্ক্রিপ্টের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আগে থেকেই আছে। কারণ গল্পটা চমৎকার থাকে, সংলাপ বলতে মজা লাগে। এ গল্পটা একটু অন্যরকম। পুরো গল্পটাই দর্শক দেখতে পাবেন রিকশার মধ্যে। আর সাগর জাহানের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। বরাবরই ভালো লাগে তার সঙ্গে কাজ করতে। তানজিন তিশার সঙ্গে বেশ কয়েকটি কাজ হয়েছে আমার। আগের কাজগুলো দর্শকের ভালো লেগেছে। এটাও ভালো লাগবে।’

তানজিন তিশা বলেন, ‘এ নাটকের গল্প মূলত একটি জার্নির ওপর। আর জার্নির ওপর গল্প নিয়ে কোনো নাটক নির্মিত হলে তাতে অভিনয় করতে আমার ভালো লাগে। যথারীতি এ নাটক নিয়েও আমি আশাবাদী।’ আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD