রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ একসঙ্গে ২৫০ গুমের বিচার পশ্চিম তীরের গ্রামের একমাত্র প্রবেশপথ বন্ধ করে দিলো ইসরাইলি বাহিনী নিষেধাজ্ঞায় কি নত হবে ইরান, ট্রাম্পের সামনে বড় প্রশ্ন

ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক না কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়িতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ সামিয়া আক্তার (১৮) ওই এলাকার ভবঘুরে রিদয় হোসেনের স্ত্রী এবং একই গ্রামের কৃষক মো. সেলিমের মেয়ে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সামিয়া ও রিদয়ের। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নতুন পোশাক কিনে না দেওয়ায় সোমবার সন্ধায় তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। রাত ৮টায় সামিয়া নিজ কক্ষে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

তাকে উদ্ধার করে রাত ১০টায় রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাসপাতালে উপস্থিত নিহত সামিয়ার পরিবার (ভাই ও বোন) বক্তব্য দিতে রাজি হয়নি।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না। বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD