রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ একসঙ্গে ২৫০ গুমের বিচার পশ্চিম তীরের গ্রামের একমাত্র প্রবেশপথ বন্ধ করে দিলো ইসরাইলি বাহিনী নিষেধাজ্ঞায় কি নত হবে ইরান, ট্রাম্পের সামনে বড় প্রশ্ন

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আগামী ১৯ মার্চই জন্ম হবে শাওয়াল মাসের নতুন চাঁদ। কিন্তু বাংলাদেশের আকাশে এই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এবারের মাহে রমজান হতে পারে ৩০ দিনের। এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের চাঁদের স্থানাংক প্রতিবেদনে।

গত ৯ মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে আবহাওয়া অফিসের জলবায়ু মহাশাখার উপপরিচালক মো. রাশেদুজ্জমান স্বাক্ষরিত চাঁদের স্থানাংক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ সকাল ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন চাঁদ দেখার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে ০.৪ থেকে ০.৫ দিন। ফলে চাঁদের বয়স, স্থায়িত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে এইদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছেন আবহাওয়া অফিসের জ্যোতির্বিজ্ঞানীরা।

জাতীয় অবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটির চাঁদের স্থানাংক প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে প্রতিপদে। এই সময় চাঁদের বয়স হবে ০.৪৪৮৬ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়িত্ব হবে মাত্র ৯ সেকেন্ড। অপরদিকে ২০ মার্চ শুক্রবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে দ্বিতীয়ায়। এ সময় চাঁদের বয়স হবে ১.৪৪৮৯ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়ীত্ব হবে ১ ঘণ্টা ৩ মিনিটি ১ সেকেন্ড। এ কারণে চাঁদের বয়স, স্থায়ীত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে বৃহস্পতিবারের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তবে পশ্চিম আকাশ মেঘমুক্ত থাকলে ২০ মার্চ সূর্যাস্তের পর সারাদেশেই চাঁদ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞরা প্রতিটি চন্দ্র মাসেই চাঁদের এমন স্থানাংক প্রতিবেদন তৈরি করে থাকেন। তবে অন্য মাসগুলোতে এই প্রতিবেদন নিয়ে তেমন আলোচনা না হলেও ঈদ বা রোজার চাঁদ দেখার সময় চাঁদ দেখা কমিটির জন্য সহায়ক হয় জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিবেদন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD