বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে।

রোববার (৫ মার্চ) বিকেলে উখিয়ার বালুখালী ১১ নম্বর রিফিউজি ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মহিদুর রহমান বলেন, ক্যাম্পে থাকা একটি ও উখিয়া অফিস থেকে পাঠানো ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে যাচ্ছে। এখনো হতাহতের সংখ্যা বলতে পারছি না।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যে আশ্রয়শিবিরের প্রায় ৩০০ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসরকারি স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

বিকেল পৌনে চারটার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড রোহিঙ্গা বসতি পুড়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার সম্মিলিত চেষ্টা চলছে। ঘনবসতি ও ত্রিপলের ছাউনির কারণে ঘরগুলো পুড়ে যাচ্ছে। আতঙ্কে রোহিঙ্গারা দিগ্‌বিদিক ছুটছেন। আগুনের সূত্রপাত কোথা থেকে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD