বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের ২ হাজার ঘর পুড়ে ছাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী শিবিরে (ক্যাম্প-১১) ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৫ মার্চ) ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, দুপুর ২টা ৪০ মিনিটে দিকে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন সূত্রপাত হয়। পরে পাশের ১০ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম, পরে কক্সবাজার শহর, রামু, টেকনাফে অবস্থিত ফায়ার সার্ভিসের ১০টি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তিনি আরেও জানান, ক্যাম্পের প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুনে এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। আগুনে এসব ক্যাম্পের দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ২২ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওই আগুনে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD