শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে ওমিক্রন : ডব্লিউএইচও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার নতুন ধরন ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও এক ব্রিফিংয়ে এ ঝুঁকির কথা বলেছে।

সংস্থাটি জানায়, ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়েছে পড়েছে। এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন টিকার সুরক্ষা এড়াতে পারে বলে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

ডব্লিউএইচও জানায়, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে।তবে ওমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল তথ্য এখনও সীমিত। এ সম্পর্কে ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত তাদের হাতে নেই।

ডব্লিউএইচও বলেছে, ওমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরও তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD