রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

উড্ডয়নের কিছুক্ষণ পরই সাগরে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজটি ৬২ আরোহী নিয়ে জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সাগরে বিধ্বস্ত হয়েছে। আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি করিয়া রয়টার্সকে বলেন, জাকার্তা বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগরের লাকি দ্বীপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উদ্ধারকারী দল দ্বীপটিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আরোহীদের কেউ জীবিত আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার দুপুরে উড়োজাহাজটি জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাকের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনিট পর নিখোঁজ হয়ে যায়।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এক মিনিটেরও কম সময়ের মধ্যে উড়োজাহাজটি তিন হাজার মিটার নিচে নেমে আসে। তারপর আর যোগাযোগ করা যায়নি।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ২টা ৪০ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানায়, ভারি বৃষ্টির মধ্যে উড্ডয়নের চার মিনিটের মাথায় ২৬ বছরের পুরোনো বিমানটি হারিয়ে যায়। জাভা সাগরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পাঠানো হয়েছে চারটি রণতরী। সেনা ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD