বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

উত্তরখানে সেফটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩

রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সকার ৯টার দিকে উত্তর খান মাজার এলাকায় একটি নির্মাণধীন বাড়ীর সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন-মো. আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)। লাশ স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত দুই শ্রমিকের বাড়ি গাইবান্ধা জেলায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD