মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

উদ্ধার হলো বশেমুরবিপ্রবির চুরি হওয়া ৩৪টি কম্পিউটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চুরি হওয়া ৪৯ টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে ঢাকায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মহাখালীর একটি হোটেল থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়েছে। বনানী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। হোটেলের দারোয়ানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় দারোয়ান জড়িত কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কম্পিউটারগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়াকে প্রধান করে গঠিত ওই কমিটির অন্য সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলী, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. নাছিরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. নূরউদ্দিন আহমেদ (সদস্য সচিব)।

তদন্ত কমিটি চুরির ঘটনার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রহরীদের অনুমোদিত ছুটি কাটানোর বিষয়টি নিয়েও কাজ করতে বলা হয়েছে। উক্ত ঘটনায় ১৯ প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোপালগঞ্জ থানায় চুরির ঘটনায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD