মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

উন্নয়নে গতি আনতে ট্যাক্স বাড়ানো হবে: অর্থমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য ট্যাক্স বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামে নৌবাহিনীর জন্য হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে হলে কর নীতিতে সংস্কার আনতে হবে এবং ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়িয়ে উন্নয়ন কার্যক্রমে গতি আনতে হবে। একই সঙ্গে দেশের ভেতরে ও দেশের বাইরে থেকে বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আমির খসরু বলেন, কর্মসংস্থান সৃষ্টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই সরকার দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। আগামী বাজেটে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD