বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

উন্নয়নের নামে জনজীবন অতিষ্ঠ না করার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

উন্নয়ন কাজ করতে গিয়ে জনজীবন অতিষ্ঠ না করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের নগরীকে নোংরা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন বলে যে অপবাদ দেয়া হয় তা খুব শিগগিরই দূরীভূত করা হবে। বুধবার রাজধানীর গুলশান-২ এ বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়ন করতে রাস্তা কেটে দীর্ঘসময় ধরে ফেলে রাখা হয়। এতে করে ধুলোবালি জমে পরিবেশ নষ্ট হয়। এগুলো বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। যারা ঢাকা শহরের আশপাশে নদ-নদী, খাল এবং পার্ক ও ফুটপাতসহ অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করে আছেন তাদের দ্রুত ছেড়ে দিতে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার অধিকার কারও নেই।

তাজুল ইসলাম আরো বলেন, আমরা গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর ঢাকাকে মশা মুক্ত রাখতে সক্ষম হয়েছি। মন্ত্রী বলেন, ঢাকা শহরকে যদি আমরা পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারি, পরিষ্কার-পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দনভাবে গড়ে তুলতে পারি তাহলে দেশের মানুষকে সৌন্দর্য উপভোগ করার জন্য আর বিদেশে যেতে হবে না। মন্ত্রী আরো বলেন, হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালু এবং দুই পাশে সাধারণ মানুষের চলাচল করার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

দেশের মানুষ উন্নয়ন চায়। কিন্তু সে উন্নয়ন করতে গিয়ে যাতে জনজীবন অতিষ্ঠ না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ঢাকা দুই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সকল প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওয়ার্ড কাউন্সিলরগণ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD