বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো অপমান সহ্য করবে না। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে বাহ্যিক চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষা করার শিক্ষা পেয়েছে তেহরান।

পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে ইরান ।

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছেইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে
আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতা যুদ্ধ বন্ধ এবং আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরো বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন যে, সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা শুরু হবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD