বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

উপসর্গ নিয়ে দেশে ৭ দিনে ১০৭০ মৃত্যু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক সপ্তাহে (৭ জুন থেকে ১৩ জুন) এক হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

শুক্রবার (১৯ জুন) করোনা ভাইরাসের সংক্রমণের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত সাপ্তাহিক হাইলাইটসে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত এই সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেন। এতে সবচেয়ে বেশি ৩১০ জন মারা যায় চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। এখানে ২৭০ জন মারা যায়। সবচেয়ে কম ৩৩ জন মারা যায় ময়মনসিংহ বিভাগে। যা গত সপ্তাহের তুলনায় ১৭৯ জন বেশি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এক সপ্তাহে ১৬৪টি অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৩ শতাংশই বেতন-ভাতা পরিশোধের দাবিতে, ৩১ শতাংশ ত্রাণ ও খাদ্য সহায়তার দাবিতে, ১৪ শতাংশ লকডাউনের নিয়ম, বাসা ভাড়া ও টিউশন ফি সংশ্লিষ্ট, ৭ শতাংশ ত্রাণ সহায়তা বণ্টনে অনিয়ম এবং ৫ শতাংশ বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে।

এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত ১২৬ ঘটনায় ৫৪১ জন আহত ও ১৩ জন নিহত হয়েছেন। সামাজিক বিচ্যুতির ঘটনা ঘটেছে ১৯৬টি। বিভিন্ন বিষয়ে ৮৪টি গুজব ছড়ানোর ঘটনায় ৮৭ জনকে আটক করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD