মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

একই পাখির অর্ধেক পুরুষ অর্ধেক নারী !

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট :    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বিরল পাখি দেখা গেছে, যার শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা পুরুষের মতো দেখতে। পাখিটির নাম নর্দার্ন কার্ডিনাল। এই পাখির পুরুষ বা নারী প্রজাতির ছবি আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হলেও এবার এর মিশ্র লিঙ্গের  ছবি ধরা পড়েছে।

পাখি বিশেষজ্ঞ জেমি হিল যখন তার বন্ধুর কাছ থেকে এই পাখির বিষয়ে জানতে পারেন, সঙ্গে সঙ্গেই ক্যামেরা নিয়ে ছুটে যান এবং বিরল এই পাখির ছবি তোলেন। পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে। আর নারী কার্ডিনালগুলো হয় সাধারণত ফ্যাকাসে বাদামি রঙের। তাই এই পাখিটি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে বলে ধারণা  করা হচ্ছে।

৬৯ বছর বয়সী পাখিবিদ জেমি হিল বলেন, ‘এমন মুহূর্ত সারা জীবনে শুধু একবার পাওয়া যায়, লাখে একটা ঘটনা।’ বন্ধুর কাছ থেকে জানার পর জেমি হিল প্রথমে ভেবেছিলেন, পাখিটি হয়তো ‘লুইসিস্টিক’ সমস্যায় আক্রান্ত। ‘লুইসিস্টিকে’ আক্রান্ত পাখির পালকগুলো রং হারিয়ে ফেলে এবং বর্ণহীন মনে হয়। তাই পাখিটির অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ হবে বলে তিনি শুরুতে ধারণা করেননি।

সূত্র : বিবিসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD