বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একদিনে সাভারে ৪ মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই কিশোরীসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যাসহ ভিন্ন ভিন্ন ঘটনায় তাদের মৃত্যু হয়। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সাভার মডেল থানা, সাভার হাইওয়ে পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সাভারের কলমা, আশুলিয়ার কাঠগড়া, পূর্ব ডেণ্ডাবর ও বাইশমাইল এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, শুক্রবার সকালে সাভারের কলমা এলাকার নিজ ঘর থেকে তাসলিমা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অন্যদিকে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, শুক্রবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার ক্রসওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার সাত তলা থেকে পড়ে ফারজানা (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ফারজানা ময়মনসিংহের হালুয়াঘাট থানার বারই বাজার গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।

এদিকে, একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-মামুন জানান, শুক্রবার বিকেলে আশুলিয়ার পূর্ব ডেণ্ডাবর ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা থেকে শিমু (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের অনুরোধে মরদেহটি দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার দিনগত রাতে আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে মোটরসাইকেলের আরোহী অজ্ঞাতপরিচয় এক জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD