সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

একযোগে ৩৪ বিচারককে বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জুডিশিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৩৪ জন বিচারককে বদলি করে নতুন পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

গতকাল রোববার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশে বদলিকৃত বিচারকদের আগামী ৭ জুলাই ২০২৬-এর মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলিকৃত বিচারকদের মধ্যে রয়েছেন সামিউল আলম, কাজী ফখরুল আবেদীন, হোসনে আরা বেগম, শারমিন রীমা, ইশরাত জাহান, ইসমত আরা তুশি, নাসিমা তালুকদার মুনমুন, মো. একরামুল হক শামীম, ফারহানা ইয়াসমিন, মো. নিয়াজ মাখদুম, মোসা. শারমিন আক্তার, রাশেদুর রহমান, মো. শামসুজ্জামান, কাজী আশরাফুজ্জামান, জান্নাতুল আদন শিরিন, মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, মো. এনামুল হক, তানিয়া বিনতে জাহিদ, নুরুন্নাহার ইয়াসমিন, মুক্তা রানী, নয়ন বড়াল, মোহাম্মদ কফিল উদ্দীন, রোমানা রোজী, মোসা. রহিমা আক্তার, এলিছ জাহান, তানজিনা আক্তার, স্মরণিকা পাল, নুসরাত সাহারা বীথি, মো. তাওহীদ-আল-আজাদ, মো. আরিফুল ইসলাম, শিপলু কুমার দে, মো. তোফাজ্জল হোসেন, পারুল আক্তার এবং রাজীব কুমার রায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তালিকার ৭ নম্বরে থাকা বিচারক নাসিমা তালুকদার মুনমুনকে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হিসেবে পদায়নের লক্ষ্যে তাঁর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। অন্য সব কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD