মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। শহীদ মিনারে নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারিসহ সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকছে। মহান শহীদ দিবসে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপটাল পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক মোতায়ন থাকবে। শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণকে অনুরোধ জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আশা করি যে কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তাব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রীক হয় না। আমাদের নিরাপত্তাব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরা ঢাকা শহরকে আমরা সিকিউরড রাখার জন্য সব সময় চেষ্টা করি। এখনো সেই চেষ্টা করে যাব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD