বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ যুবদলের জরুরি নির্দেশনা, সিদ্ধান্ত নিতে মানতে হবে যে নিয়ম শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের

দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আর্থিক লেনদেন নিয়ে কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারের পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওতে বিভিন্ন প্রকল্প, ঠিকাদারদের বিল ও আর্থিক লেনদেন নিয়ে আলোচনার একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি দুই কোটি টাকার নিচে নেব না।’ ইতিহাসেরবই পড়ুন

সোমবার বিপিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

দপ্তরাদেশে বলা হয়েছে, ‘যেহেতু, জনাব মো. নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, লক্ষ্মীপুর-এর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘উক্ত বিধিমালার ১৪১ (১) নং বিধি অনুসারে জনাব মো. নুরুল আমিন…কে বিউবোর চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

এর আগে রোববার রাতে দৈনিক আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলে নুরুল আমিনের আর্থিক লেনদেনসংক্রান্ত ওই ভিডিও প্রকাশিত হয়। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

প্রচারিত ভিডিওতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল এবং আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি ২ কোটি টাকার নিচে নেব না।’ রাজনৈতিকসংবাদ পড়ুন

ভিডিও ফুটেজে ঠিকাদারদের বিল পরিশোধ এবং বিভিন্ন প্রকল্পে মালামাল সরবরাহসংক্রান্ত কথোপকথনও রয়েছে।

ভিডিওটি গণমাধ্যমে প্রচারের পর বিষয়টি পিডিবির নজরে আসে। এর পরদিনই পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) বিধি অনুযায়ী নুরুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD