বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪, সংকটাপন্ন আরো ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মুন্সীগঞ্জের ষোলঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসারা হাইওয়ে থানা পুলিশের ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD