শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
চ্যাম্পিয়ন্স ট্রফি

এক ঘণ্টাতেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলে না। ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য তাই সমর্থকদের তাকিয়ে থাকতে হয় এসিসি আর আইসিসির ইভেন্টের দিকে। ক্রিকেটের ময়দানে এই দুই দল যখন সম্মুখসমরে নামে, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই মুহূর্তে তা শেষ হয়ে যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, এক ঘণ্টাতেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনও ম্যাচই পাকিস্তানের মাটিতে খেলবে না। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান লড়াই। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।

ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD