রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

এক ঘণ্টার ব্যবধান : মেয়ের মৃত্যু ক্যান্সারে, মায়ের স্ট্রোকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

গাজীপুরের কালীগঞ্জে মেয়ের মৃত্যুর একঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বরিবার এ ঘটনা ঘটেছে উপজেলার দক্ষিণবাগ গ্রামে। এক ঘণ্টার ব্যবধানে মা-মেয়ের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১০টার দিকে মারা যান মেয়ে হাসিনা বেগম (৪৫)। তিনি ক্যান্সারে ভোগছিলেন। হাসিনার স্বামী রুবেল মিয়ার বাড়ি পাশের নরসিংদী জেলায়। চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে তিন মাস আগে শ্বশুর বাড়ি আসেন রুবেল। কিন্তু লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে কোন হাসপাতালে স্ত্রীকে ভর্তি করাতে পারছিলেন না। এক প্রকার বিনা চিকিৎসাতেই মারা যায় হাসিনা।

এদিকে মেয়ে হাসিনার মৃত্যুর এক ঘণ্টার পর বেলা ১১টার দিকে স্ট্রোকে আক্রান্ত হন মা ফাতেমা বেগম (৮৫)। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ওই গ্রামের মৃত আক্তার হোসেন মুন্সি স্ত্রী।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD