বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এক ডিমের দাম দেড় লাখ টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

একটি ডিম ১৪০০ ডলারে বিক্রি হয়েছে। যার দাম বাংলাদেশি টাকায় এক লাখ ৫০ হাজার টাকার বেশি। আমরা সাধারণত ডিম যে রকম আকারে দেখি সেটি তেমন নয়। এই ডিমটি ছিল পুরোপুরি গোলাকার। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজ রিডার জ্যাকলিন ফেলগেট মেলবোর্নের উলওয়ার্থসের একটি সুপারমার্কেট থেকে ডিম কিনেছিলেন। তিনি বলেন, কার্টনে আমি একটি গোলাকার ডিম পেয়েছিলাম। গুগল দ্রুত বুঝতে পেরেছিল যে ডিমটি বিলিয়নের মধ্যে একটি।

ওই নিউজ রিডার আরও বলেন, ডিমটি এক বিলিয়নের মধ্যে একটি। নিলামে এটির দাম উঠে ১৪০০ ডলার।

ডিমটি নিয়ে বিশেষজ্ঞরাও কথা বলেছেন। তারা বলেন, এমন ডিম সাধারণত দেখা যায় না। এটি এক বিলিয়নের মধ্যে একটি পাওয়া যায়।

আরও পড়ুন : টাইগার ও ডিপজলকে নিয়ে এরশাদের স্বপ্ন

ডিমটি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার খোরাক হয়ে ওঠে।

মজা করে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, বাচ্চাদের এত দামি ডিম না খাওয়াই ভালো।

হতভাগ্য মুরগিটি এতদিন এটি লুকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেছেন আরেকজন।

২০১৩ সালে একটি অক্ষত এলিফ্যান্ট বার্ড ডিম ৬৬ হাজার ৬৭৫ পাউন্ডে বিক্রি হয়েছিল। যেটি ক্রিস্টি নিলাম হাউস নিলামে তুলেছিল। এদিকে ডাইনোসরের ডিমের একটি ভালো নমুনার দাম প্রায় উঠেছিল ১৬০০ পাউন্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD