শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

এক বাগাড়ের দাম ৫৯ হাজার টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : যমুনা নদীতে জেলের জালে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে ৫৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার সকালে পাবনার কাজিরহাট উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে জেলে কালীদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।তিনি কাজিরহাটের তিরোমনি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, জেলে কালীদাস রোববার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের দেলোয়ার হোসেনের আড়তে মাছটি নিয়ে যান। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মৎস্য ব্যবসায়ী নুরু শেখ মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৩০০ টাকায় কিনে নেন।

ব্যবসায়ী নুরু শেখ জানান, মাছটি তিনি উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ২৫০ টাকা কেজি দরে কেনেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় তার এক পরিচিত ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দেন। তাকে কেনা দাম বলে দিয়েছি। আশা করি তিনি আমাকে কিছু লাভসহ টাকা পাঠিয়ে দেবেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা-যমুনা নদীর পানি কমে গিয়ে এবং নদীতে অসংখ্য চর পড়ে নদী সংকুচিত হয়ে যাওয়ায় এ বছর প্রচুর পরিমাণে বড় বড় বাগাড়, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানান মাছ ধরা পড়ছে।

অভয়ারণ্য তৈরি করে বড় মাছগুলো সংরক্ষণ করা গেলে তারা বংশ বিস্তার করে নদীতে মাছের বৃদ্ধি করতে পারতেন। তবে এ ধরনের বড় সাইজের মাছ পেয়ে জেলেরা খুব খুশি। এর মাধ্যমে তাদের আর্থিক দৈন্যতা দূর হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD