রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

এক ভিসায় ভ্রমণ কর যাবে সৌদি দুবাই কুয়েত কাতার ওমান ও বাহরাইন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্য। এ অঞ্চলের ছয় দেশে এক ভিসাতেই ভ্রমণ করা যাবে। খুব শিগগিরই এমন ভিসা চালু হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত ভ্রমণকারীদের জন্য একটি বড় ভ্রমণ সুবিধা আসছে। শিগগিরই এক ভিসার মাধ্যমে জিসিসিভুক্ত ছয় দেশে ভ্রমণের জন্য সুযোগ চালু হতে যাচ্ছে। এর ফলে এর বাইরের দেশের নাগরিকরাও একাধিক ভিসার ঝামেলা ছাড়াই সহজে এই অঞ্চলটি ঘুরে দেখতে পারবেন।

আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করা হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা। এই নতুন ভিসা স্কিমের আওতায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে ভ্রমণ করা যাবে।

গালফ নিউজ জানিয়েছে, ২০২৩ সালে এই উদ্যোগটি অনুমোদিত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। যদিও সঠিক উদ্বোধনের তারিখ এখনো নিশ্চিত হয়নি, এই বছরের মধ্যেই ভিসাটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ভিসার চূড়ান্ত শর্তগুলো এখনো নিশ্চিত হয়নি। তবে এ ভিসার সম্ভাব্য মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD