শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও আইরিশদের পাত্তা দিলো না নারী দল। মিরপুর শেরে বাংলায় ৫ উইকেট আর ৩৭ বল হাতে রেখে সফরকারী দলকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে একই ভেন্যুতে ২ ডিসেম্বর।

শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড নারী দল। কিন্তু সুলতানা খাতুন, স্বর্ণা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৯৩ রানেই আটকে যায় আইরিশদের ইনিংস।

অধিনায়ক অ্যামি হান্টার ৮৮ বল খেলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন। ওরলা প্রেন্ডারগাস্ট ৩৭ এবং লরা ডেলানি খেলেন ৩৩ রানের ইনিংস।

বাংলাদেশের সুলতানা খাতুন ৩২ রানে ২ উইকেট শিকার করেন। নাহিদা আক্তার সমান রান খরচায় নেন একটি উইকেট। ভীষণ মিতব্যয়ী ছিলেন স্বর্ণা আক্তার। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।

১৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফারজানা হকের ৫০ (৮৯ বলে), শারমিন আক্তারের ৪৩ (৬৩), অধিনায়ক নিগার সুলতানার ৩৯ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস এবং শেষদিকে স্বর্ণা আক্তারের ২৯ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD