শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

এক সপ্তাহে করোনা শনাক্ত ২৪ লাখ মানুষের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দিনভিত্তিক রেকর্ডের পর সাপ্তাহিক হিসাবেও রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত সপ্তাহে বিশ্বে সর্বোচ্চ ২৪ লাখ ৩৬ হাজার ৫৪ জন মানুষ করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। যা কি-না আগের সপ্তাহে ছিল ২৩ লাখ ১৪ হাজার ৫৬০ জন মানুষ।

এছাড়া ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে ৪ কোটি ২ লাখ ৭৮ হাজার ২০৭ জন শনাক্ত হয়েছেন। তবে আশার কথা, করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন, ৩ কোটি ১ লাখ ১২ হাজার ২০৪ জন। মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ৩২১ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৭৩০ জন।

ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪২ জনের প্রাণ গেছে নতুন এই রোগে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৫ লাখ ৪৮ হাজার ২৩৮ জন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জনের প্রাণ গেছে নতুন রোগে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD