বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

এক সপ্তাহে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

গত এক সপ্তাহে (৬-১২ সেপ্টেম্বর বা ৩৭তম সপ্তাহ) রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে সর্বমোট ৯৭ হাজার ৫২৩ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষায় ১২ হাজার ৪৭৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতাল ও বাসায় চিকিৎসা গ্রহণ করে ২০ হাজার ৪১৯ জন রোগী সুস্থ হয়ে ওঠেন। এই সময়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৫৫ জনের মৃত্যু হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) বরাত দিয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী এক সপ্তাহের (৩৬তম) তুলনায় গত সপ্তাহে (৬-১৩ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষা ৫ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু শনাক্ত হার ১৪ দশমিক ৭৬ শতাংশ হ্রাস পায়। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৭ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি পায়। শনাক্তের হার কমলেও ৩৬তম সপ্তাহের তুলনায় ৩৭তম সপ্তাহে মৃত্যুর হার ৫ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পায়।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৬ জন। ৩১ জনের মধ্যে হাসপাতালে ২৮ জন ও বাড়িতে ৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৭৩৩ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৯৯টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৭ হাজার ৫২০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD