শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

এক সেকেন্ডেই করোনার ফল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট : মাত্র এক সেকেন্ডেই জানা যাবে করোনা পরীক্ষার ফল। মুখের লালা কিংবা থুতু নিয়ে উদ্ভাবিত নতুন সেন্সর ব্যবহার করে দ্রুততম এই ফল পাওয়া যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এসংক্রান্ত গবেষণা নিবন্ধ ‘জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি’তে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর পরীক্ষা আদর্শ হিসেবে বিবেচিত। কিন্তু এই পরীক্ষায় ফল পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় দ্রুততম পদ্ধতি উদ্ভাবনে সারা বিশ্বেই চেষ্টা চলছে। এরই মধ্যে এক সেকেন্ডে ফল পাওয়ার এই সংবাদ সামনে এলো।

গবেষণা নিবন্ধের লেখক ও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ক্যান্ডিডেট মিনঘান জিয়ান বলেন, ‘আমাদের বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে হবে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো। এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে।’

এই পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকে। সেন্সর স্ট্রিপে দুটি ইলেকট্রোড থাকবে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। পরীক্ষার সময় স্ট্রিপের ইলেকট্রোডে সামান্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্লেষণের জন্য। জিয়ান বলেন, ‘আমাদের তৈরি ব্যবস্থাটি এই সংকেত বিশ্লেষণ করে স্ক্রিনে ফল জানাবে।’

এই উদ্ভাবনের সঙ্গে জড়িত গবেষকরা বলছেন, এর ফলে করোনা পরীক্ষার খরচ কমবে। এই প্রযুক্তি শুধু করোনা পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে, এমনটা নয়। অন্যান্য রোগ পরীক্ষার জন্যও ব্যবহার করা যাবে। সূত্র : এনডিটিভি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD