শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রবিবার ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা জানান। এক বক্তব্যে তিনি বলেন, আমরা লকডাউনের কথা ভাবছি না। তবে অনেকে বলছেন। অনেকে আরো সতর্ক হতে বলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যা বলবে তাই করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়। টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরো ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে।

গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাইসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর রবিবার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ টিকা দিতে পেরে আমরা আনন্দিত।

আজ গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD