শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে না সরকার: শিক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

করোনা মহামারীর এই সময়ে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে না সরকার।

শিক্ষামন্ত্রী মঙ্গলবার রাতে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন। শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব কঠিন। শিশুদের সঙ্গে অভিভাবকদেরও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। সে ক্ষেত্রে সংক্রমণ বেড়ে যেতে পারে। যদিও শিশুদের কোভিডের ঝুঁকি কম, তবু তারা নীরব বাহক হতে পারে।

এই পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না মন্তব্য করে দীপু মনি বলেন, তাই সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার উপর গুরুত্বারোপ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, মহামারীর কারণে আমাদের শিক্ষা খাতে নানা ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। বাল্যবিবাহ ও শিশুশ্রম বাড়তে পারে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিশুরা সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যায় ভুগছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD