শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এটাই হয়তো ওয়ার্নারের শেষ টেস্ট- আশংকা ম্যাকগ্রার!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

ছন্দে নেই ডেভিড ওয়ার্নার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ধরলে সর্বশেষ ১১ ইনিংসে ফিফটি মাত্র একটি। অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টে ৬৬ রানের ইনিংসটাই সর্বোচ্চ। আগামী বছর পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন ওয়ার্নার।

কিন্তু চলতি ওভাল টেস্ট শেষে তিনি আর অস্ট্রেলিয়া দলে সুযোগ পাবেন কিনা- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

অ্যাশেজের চলতি পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ওয়ার্নার মাত্র ২৪ রান করে আউট হয়েছেন। তার আউট হওয়ার ধরন নিয়ে ম্যাকগ্রা বলেছেন, ‘ওয়ার্নারকে দেখে মনে হচ্ছে তার ওপর প্রচুর চাপ আছে। ওভালে ভালোই শুরু করেছিল।

ব্যাটে-বলে ঠিকঠাক হচ্ছিল। কিন্তু তাড়াহুড়া করে আউট হয়ে গেল। দুর্ভাগ্যজনক হলেও আমার মনে হচ্ছে, তার ক্রিকেটজীবন শেষের পথে। প্রায় সব ম্যাচেই ওয়ার্নার ভালো শুরু করেও খারাপ শট খেলে আউট হয়েছে।

জানি না তার হঠাৎ কী হলো!’

কিছুদিন আগেই আগামী বছর পর্যন্ত টেস্ট খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী ওয়ার্নার। কিন্তু এই বাঁহাতি ওপেনার আর সুযোগ পাবেন কিনা সেটা নিয়েই সন্দেহ ম্যাকগ্রার, ‘তার বড় রান করার ক্ষমতা আছে। জানি, সে আগামী গ্রীষ্ম পর্যন্ত খেলতে চায়। তার ওপর যথেষ্ট চাপ আছে। চারদিকে সমালোচনা হচ্ছে।

ওভালে দ্বিতীয় ইনিংসে ভালো রান করতে না পারলে চাপ আরও বাড়বে। মনে হয় না খুব বেশি সুযোগ আর ওয়ার্নার পাবে। দলে থাকলে তো রানও করতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD