বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

এটিজেএফবি-এর নতুন কমিটি সভাপতি নাদিরা, সাধারণ সম্পাদক তানজিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : এভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার নাদিরা কিরণকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তানজিম আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) এটিজেএফবি-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলহাস কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আগামী দুই বছর (২০২১-২২) মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ সভাপতি হয়েছেন-মাসুদ রুমি (কালের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন-রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), কোষাধ্যক্ষ-শফিউল্লাহ সুমন (বিটিভি), সাংগঠনিক সম্পাদক-মনজুরুল ইসলাম (বণিক বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক-জুলহাস কবীর (আরটিভি) এবং দপ্তর সম্পাদক-ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক)।

এছাড়া আলতাব হোসেন (যায়যায় দিন), রা‌শিদুল হাসান (‌ডেইলী স্টার), আব্দুল্লাহ তুহিন (যমুনা টেলিভিশন), তাওহীদুল ইসলাম (আমাদের সময়) এবং বাতেন বিপ্লব (এ‌শিয়ান টিভি) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

পেশাদারিত্বের উৎকর্ষ সাধনের পাশাপাশি দেশের এভিয়েশন ও ট্যুরিজম শিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটিজেএফবি পর্যটন দিবসসহ বছরব্যাপী নানা ধরনের উৎসব, সভা-সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD