রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

এতো বড় ঘরটিতে চার মাসের মারিয়া আর কেউ নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

সাতক্ষীরা প্রতিনিধি : চার মাসের শিশু মারিয়া। একই রাতে পরিবারের চার সদস্যকে হারিয়েছে সে। গতকাল বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামী, স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে শিশু মারিয়াকে হত্যা না করে ফেলে রেখে যায়। মায়ের গলাকাটা লাশের পাশে কাঁদছিল মারিয়া। এতো বড় ঘরটিতে মারিয়ার আর আপনজন বলতে কেউ নেই।

উপজেলার হেলাতলা ইউনিয়ের খালিসা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর মারিয়া সুলতানাকে স্থানীয় ইউপি সদস্য নাসিমা খাতুন নিয়ে যান। পরে তিনি তাকে আত্মীয়দের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজন আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন (৯) ও মেয়ে তাসনিম (৬)। তাদের চার মাসের এক শিশু সন্তান বেঁচে রয়েছে।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ ছয়জন থাকতেন। গতকাল আত্মীরে বাড়িতে ছিলেন মা। তিনি ছিলেন পাশের ঘরে। ভোরে বাচ্চাদের গোঙানির শব্দ শুনে তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় মরদেহ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, নিজেদের ঘরের মধ্যে চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল এবং তাদের চিলেকোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলেকোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে।তদন্তে নেমেছে পুলিশ, র‌্যাব, সিআইডিসহ বিভিন্ন সংস্থা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD