সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৯ মাস সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিয়ে গত ১১ জুন দেশে ফেরেন কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর।

এরপর রাজধানীর মিরপুরের বাসায় কিছু দিন ছিলেন তিনি। পরবর্তীতে নিরিবিলি সময় কাটানোর জন্য গ্রামের বাড়ি রাজশাহীতে যান এই গায়ক। সেখানে বর্তমানে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, এন্ড্রু কিশোরের অবস্থা খুব একটা ভালো নয়। আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। রাজশাহীতে তার বোনের ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD