মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

এন-95 মাস্ক যেভাবে জীবাণুমুক্ত করবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

লাইফস্টাইল ডেস্ক : এন-95 মাস্কের ব্যবহার সুরক্ষিত রাখলেও এর মাধ্যমেও রোগ ছড়ায় বলে জানা যাচ্ছে। এন95 মাস্কের ওপর অনেকেই ভরসা করেছেন। তবে এই মাস্ক পরিষ্কার করা অনেক ঝামেলার। দু’তিন বার ধুলেই এর অবস্থা করুণ হয়ে যায়। বাজারে দামি মাস্কের মধ্যে অন্যতম এটি। কিন্তু ডাক্তার ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে যে স্বাস্থ্য বিধি তৈরি করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে বাইরে থেকে ফিরে মাস্ক ধুয়ে ফেলতে হবে।

এন-95 ব্যবহারকারীদের করণীয় কী?

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত এক গবেষক এর উপায় বের করেছেন। তিনি জানিয়েছেন, ইলেকট্রিক কুকারে পঞ্চাশ মিনিট শুকনো তাপে এন-95 মাস্ক কার্যকরভাবে স্যানিটাইজ করা সম্ভব।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি পত্রিকা জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাস্ক একবার ব্যবহারের জিনিস। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে একবার ব্যবহার সম্ভব নয়। সেক্ষেত্রে একবার ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহারের আগে মাস্ককে জীবাণু মুক্ত করা একান্ত জরুরি।

ভালভ-রেসপিরেটর থাকলে ভাইরাসের প্রবেশ আটকানো যাবে। কিন্তু শ্বাস ছাড়ার সময় তো জীবাণু ভালভের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। কাজেই যিনি ভালভযুক্ত মাস্ক পরছেন, তিনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন।

গবেষক বৈদ্যুতিক-কুকারে এই এন-95 মাস্ক স্যানিটাইজের ক্ষেত্রে কার্যকর হওয়ার সম্ভাবনা দেখছেন। গবেষকরা অনুমান করেছেন যে শুকনো তাপে, কোনও রাসায়নিক পদার্থ ছাড়াই জীবাণু নির্মূলকরণ, পরিশ্রুতকরণ, পরিস্রাবণ করতে পারবেন এন-95 মাস্ককে। যা সাধারণ মানুষের হাতের নাগালে।

গবেষক প্রায় ৫০ মিনিট ১০০ ডিগ্রি সেলসিয়াসে বৈদ্যুতিক-কুকারের মধ্যে মাস্কটি রাখেন। এরপর দেখেন করোনভাইরাসসহ চারটি পৃথক শ্রেণীর ভাইরাস মুক্ত হয় মাস্কটি থেকে।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD