শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এপ্রিলে শ্রীলঙ্কা সফর নিশ্চিত করল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে গত বছর স্থগিত হওয়া টেস্ট সিরিজটি আসছে এপ্রিলে গড়াবে। টাইগারদের শ্রীলঙ্কা সফরের এই সিরিজটি ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ড সম্মতি দিয়েছে।

সিরিজের দুটি টেস্টই একটি ভেন্যুতে হবে। তবে স্টেডিয়াম ও দিন-তারিখের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ক্রিকবাজের বরাতে জানা যায়, বাংলাদেশ ১২ থেকে ১৫ এপ্রিলের মাঝে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ভ্রমণ করতে পারে। সিরিজটি আইপিএল চলাকালীন অনুষ্ঠিত হবে। ফলে বাংলাদেশ দল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না। তাদের আইপিএল খেলার ব্যাপারে বিসিবি অনুমতি দিয়েছে।

এদিকে কিছুদিন আগে শ্রীলঙ্কা সফর করে গেছে ইংল্যান্ড। আর ইংলিশ দলটি যেভাবে কোয়ারেন্টিন প্রক্রিয়ায় ছিল বাংলাদেশকেও তেমনভাবে থাকতে হবে বলে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এর আগে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচে টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেসময় করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ থাকায় সিরিজটি স্থগিত হয়। পরে অক্টোবের পুনরায় সূচি তৈরি হলেও কোয়ারেন্টিন ঝামেলার কারণে বাংলাদেশ সফর করতে অস্বীকৃতি জানায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD