শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবছর দেশে সব ক্রিকেটীয় আসরের নাম হবে বঙ্গবন্ধুর নামে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্পোর্ট রিপোর্টার : দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাঙালী জাতির এমন মহিমান্বিত দিনটি উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দিনব্যাপী চলেছে নানা আয়োজন।

এদিন বিসিবির উদ্যোগে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে। এরপর দুস্থদের মাঝে বিতরণ করা হয় খাবার।

এসব কার্যক্রমে সামিল হতে বিসিবিতে আসেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এসময় কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

এসময় পাপন জানান, দেশের মাটিতে এই বছর যত ক্রিকেটীয় আসর হবে, সবগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হবে।

‘ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট আছে দেশে, তার সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’

দেশের বাইরেও কোনো সিরিজ কি বঙ্গবন্ধুর নামে আয়োজন সম্ভব কী না এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা আসলে আমাদের হাতে না। সেটা যাদের সাথে খেলা, ওই দেশ ডিসাইড করে সিরিজের নাম কি হবে। এটা এখন পর্যন্ত আমরা চিন্তা করে দেখিনি। তবে দেশে ঘরোয়া বা আন্তর্জাতিক যে খেলাই হোক, আমরা বঙ্গবন্ধুর নামে করব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD