শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবারও নিতে হবে মুভমেন্ট পাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বিগত সময়ের চেয়ে এবারের লকডাউনে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে। আজ শনিবার (২৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর বিস্তারিত জানা যাবে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গত বারের মতো এবারও জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস দেওয়া হবে। কেউ যাতে ফাঁকি দিয়ে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে না পারে সেজন্যই মুভমেন্ট পাসের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) রাতে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

মুভমেন্ট পাসের বিষয়ে আজ শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানায় পুলিশ সদর দফতর।

সাংবাদিকদের মুভমেন্ট পাস প্রয়োজন হবে না বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিয়ত করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাতে সোমবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার।

এবারের লকডাউনে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে কাজ করবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হতে পারবে না। এছাড়া বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস সহ দূর পাল্লার বাস চলাচল।

তবে চালু থাকবে জরুরি পণ্য সেবা সরবরাহ যান।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD