শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার অবকাশকালীন ছুটি কমলো অধস্তন আদালতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

সারা দেশের অধস্তন আদালতগুলোতে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। আগে এ ছুটি নির্ধারণ করা হয়েছিল ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তা বাতিল করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন দেওয়ানী আদালতগুলোতে ২০২০ সালের ডিসেম্বর মাসের ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো। ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।

উল্লেখ‌্য, এর আগে প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমালো সুপ্রিম কোর্ট প্রশাসন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD