সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

 এবার আসবে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে ভারত ও বাংলাদেশে তাণ্ডব চালিয়ে গেল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফান। এতে প্রাণ হারিয়েছেন প্রায় একশ’ জন, ঘরবাড়ি-গাছপালা ভেঙে তছনছ হয়ে গেছে বহু এলাকা। বঙ্গোপসাগরীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড় ছিল আম্ফান। এরপর যে মহাপ্রলয় আসছে তার নাম হবে নিসর্গ।

নিসর্গ নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ। এর আগে ফণী ঝড়েরও নামকরণ করেছিল এ দেশ। সেটিও প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল বাংলাদেশে উপকূলে।

সাধারণত এ অঞ্চলে সৃষ্ট ঝড়গুলোর নামকরণ করত বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এর সঙ্গে ২০১৮ সালে যুক্ত হয়েছে আরও পাঁচটি দেশ- ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। এই ১৩টি দেশ গত এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়গুলোর জন্য ১৬৯টি নাম প্রস্তাব করেছে।

সেক্ষেত্রে আম্ফানের পরের ঘূর্ণিঝড়গুলোর নাম নির্ধারিত হয়েছে নিসর্গ (বাংলাদেশের প্রস্তাবিত), গতি (ভারতের প্রস্তাবিত), নিভার (ইরানের প্রস্তাবিত), বুরেভি (মালদ্বীপের প্রস্তাবিত), তৌকতাই (মায়ানমারের প্রস্তাবিত নাম), ইয়াস (ওমানের প্রস্তাবিত)।

সূত্র: জি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD