শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার এজাজের জোড়া উইকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

পানি পানের বিরতির পর প্রথম ওভারে জোড়া উইকেট হারাল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ উইকেট উপহার দিয়ে আসার পর কাজী নুরুল হাসান সোহান নিজের উইকেট ‘আত্মহত্যা’ করেছেন। দুটি উইকেট পেয়েছেন স্পিনার এজাজ পাটেল।

এজাজের লেন্থ বল স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন মিরাজ। স্ট্যানার দৌড়ে দারুণ ক্যাচ নিয়ে দলকে সাফল্য এনে দেন। ব্যর্থতার বৃত্তে আটকে থাকা সোহান উইকেটে টিকেন ৩ বল। প্রথম বলটি ডট খেলেন। দ্বিতীয় বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে মিস করেন। কিউইদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার তাকে আউট দেন। রিভিউ নিয়ে বেঁচে যান। কিন্তু পরের বলে অদ্ভুতুরে শট খেলে নিজের উইকেট ‘আত্মহত্যা’ করেন।

৯৭ রানে বাংলাদেশ হারাল ৭ উইকেট। লিড কেবল ৮৯ রান।

স্ট্যানারের জোড়া আঘাত, বিপদে বাংলাদেশ

পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। মুশফিকুর রহিমের পর শাহাদাত হোসেন দিপু ফিরেছেন ড্রেসিংরুমে। দুটি উইকেট নিয়েছেন স্পিনার মিচেল স্ট্যানার। এর আগে দিনের শুরুতে এজাজ পাটেলের বলে আউট হন মুমিনুল হক।

দিনের প্রথম ত্রিশ মিনিটে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। ৮৮ রানে বাংলাদেশ হারিয়েছে পাঁচ উইকেট। লিড কেবল ৮০ রান।

স্ট্যানারের আর্ম বল জোড়া পায়ে খেলতে গিয়ে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন মুশফিক। বিদঘুটে শটে মুশফিক বিদায় নেন ৯ রান করে। শাহাদাত ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হন। ৪ রান আসে তার ব্যাট থেকে।

উইকেটে টিকে আছেন জাকির হাসান ও মেহেদী হাসান মিরাজ।

মুমিনুল ফিরলেন দিনের শুরুতে

৩৮ রানে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ পঞ্চাশ ছুঁয়েছে মুহূর্তেই। কিন্তু নড়বড়ে মুমিনুল হক ড্রেসিংরুমে ফিরেছেন দিনের শুরুতেই।

দিনের দ্বিতীয় ওভারে টিম সাউদের বলে টানা দুই চার হাঁকান জাকির হাসান। প্রথমটি স্লিপ ও গালি দিয়ে বেরিয়ে যায়। পরেরটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। সাউদির পরের ওভারে মুমিনুল হকের ক্যাচ উইকেট কিপার টম ব্লান্ডেল ও প্রথম স্লিপে দাঁড়ানো ডার্ল মিচেলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। ক্যাচ নেওয়ার জন্য কেউই চেষ্টা করেনি।

মুমিনুল আরেকটি সুযোগও পেয়েছিলেন। স্পিনার এজাজ পাটেলের বল এগিয়ে এসে বড় শট খেলতে যান। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে টপ এজ হয়ে বেরিয়ে যায়। সেই এজাজ পাটেলের বলেই আউট হন মুমিনুল। তার শর্ট বল পুল করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন ১৯ বলে ১০ রান করা মুমিনুল।

বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭২ রান।

৮ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিউ জিল্যান্ড করে ১৮০ রান। এই ইনিংসে বড় লিডের আশায় আছে বাংলাদেশ। উইকেট বিবেচনায় ২০০-২২০ রান চায় বাংলাদেশ। নিউ জিল্যান্ড বাংলাদেশকে আটকে দিতে চায় দুইশর নিচে। অসমান মন্থর উইকেটে ব্যাট-বলের লড়াই জমবে আশা করা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD